জাবিতে ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত

Site Favicon প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ০০:২৯
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় বর্ণাঢ্য এই আয়োজনে জেলাটির প্রাক্তন ও বর্তমান প্রায় ১৫০ জন শিক্ষার্থীর এক মিলনমেলা ঘটে।

​বিশেষ করে নবীন ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে এই আয়োজন এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

​ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক রাশেদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিসার সমিতির সভাপতি আজমল আমীন টুটুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান অভি এবং জাবি ছাত্রদলের বর্তমান আহ্বায়ক সুলতান আফরোজ বাবরসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অ্যালামনাই সদস্যবৃন্দ।

​আয়োজন সম্পর্কে ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ইফফাত আমিন অক্ষর বলেন, “আজ প্রায় ১৫০ জনের উপস্থিতিতে ঢাকা জেলার অ্যালামনাই, উপদেষ্টা, সদস্য এবং নতুন ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই ইফতার মাহফিল সত্যিই একটি সুন্দর মিলনমেলায় পরিণত হয়েছে। ঢাকা জেলার এই বন্ধন যেন আজীবন অটুট থাকে, এই কামনাই করি। জেলার প্রতিষ্ঠাতা হিসেবে আমি মনে করি, আজকের এই আয়োজন আমাদের সবার সম্মিলিত ভালোবাসা, পরিশ্রম এবং সফলতারই একটি প্রতিফলন।”

​ইফতারের আগে ঢাকা জেলার শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য এবং বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা জানান, জেলা ভিত্তিক এমন সংগঠন ও আয়োজন ক্যাম্পাসে নিজ জেলার মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে এবং নবীন শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করে।

​অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং জেলা ভিত্তিক সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

আপনার পছন্দ হতে পারে