ইরানে যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে: ট্রাম্প

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ ০৪:৩৪
A+A-
Reset

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

অভিযানের সময়সীমা নিয়ে ট্রাম্প বলেন, ‘এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা হিসাব করে দেখেছি, এটি চার সপ্তাহের মতোই সময় নেবে।’
ইরানের আয়তন ও সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেশটি শক্তিশালী ও বড় হলেও (পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে) চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।’
আলোচনার পথ খোলা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনো আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

আপনার পছন্দ হতে পারে