সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯
A+A-
Reset

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। এরমধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তাসংস্থা এএফপির করসপনডেন্ট জানিয়েছেন, রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছে তিনি। এছাড়া আরও ছোট ছোট বিস্ফোরণের শব্দও তার কানে এসেছে।

শনিবার সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথভাবে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরব অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

সূত্র: আলজাজিরা, এএফপি

আপনার পছন্দ হতে পারে