জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

Site Favicon প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১৯:২৬
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের ১৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শাখা শিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
​ঘোষিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন অফিস সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে ফেরদৌস আল হাসান এবং গবেষণা ও বিতর্ক সম্পাদক হিসেবে আরিফ উল্লাহ।
​কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা ও এইচ আর এম সম্পাদক মো. রাকিবুল হাসান, মানবাধিকার ও আইন সম্পাদক মাহদী হাসান জিহাদ, আন্তর্জাতিক ও পাঠাগার সম্পাদক মো. তৌফিক হুসাইন, পাবলিক রিলেশন সম্পাদক মো. তৌহিদ হাসান এবং দাওয়াহ ও ছাত্র অধিকার সম্পাদক মো. সাফায়েত মীর।
​এছাড়া অর্থ বা বায়তুলমাল সম্পাদক হিসেবে মো. রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক শফিউজ্জামান শাহীন, বিজ্ঞান ও আইটি সম্পাদক রাকিব হোসেন এবং এইচ আর ডি সম্পাদক হিসেবে ওয়ালিউল্লাহ আল মাহদি দায়িত্ব পেয়েছেন।
​কমিটির সাহিত্য, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক পদে মো. মাহাদী হাসান, ফাউন্ডেশন সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আলী আহাম্মদ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. রায়হান উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

আপনার পছন্দ হতে পারে