ইবি সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

Site Favicon প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮
A+A-
Reset

নতুন কমিটি গঠনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ সভা হয়।

মতবিনিময় সভায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চা, ছাত্র সংগঠনগুলোর সহবস্থান, শিক্ষার্থীদের কল্যাণে দাবি আদায় ও তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এছাড়াও তারা ক্যাম্পাসের সার্বিক বিষয়ে সাংবাদিকদের কাছে পরামর্শ, দিকনির্দেশনা ও পারস্পরিক সহায়তা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ-সম্পাদক নাজমুল হুসাইন, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত অন্য সাংবাদিকরা।
এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে সুস্থ ধারার রাজনৈতিক চর্চা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। একইসঙ্গে অন্য ছাত্র সংগঠনগুলোও রাজনৈতিক সহবস্থান ও সুস্থ রাজনৈতিক চর্চা বজায় রাখবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের যেকোনো সংকটে সবাই একসঙ্গে কাজ করে যেতে পারবো।

আপনার পছন্দ হতে পারে