বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (BUELC) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলিমউদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহেদুল ইসলাম।
গত রবিবার (৮ ফেব্রুয়ারি) নতুন এ কমিটি ঘোষনা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ করিমুল ইসলাম ও নোমান আহমেদ এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর হোসেন।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তফা রহমান এবং সহকারী কোষাধ্যক্ষ মাহমুদা আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ তাহসিন নাবিল, সহকারী সাংগঠনিক সম্পাদক রৌদ্র, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান তানভীর এবং সহকারী দপ্তর সম্পাদক সেবাষ্টিন লিংকন বৈদ্য। যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসমিয়াহ হক ঐশী, সহকারী যোগাযোগ সম্পাদক শাইরা হোসেন। ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক পিয়াল হাসান তনয় এবং সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শেখ মো. খালিদ মাহমুদ রিফাত। মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফেরদৌস মাহমুদ নূর। ইংলিশ ডিবেট সেক্রেটারি মোঃ আবু সাঈদ এবং ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসান।
নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিরন হালদার, কাওসার আহমেদ, মোঃ আশিকুর রহমান ও লাবীবা তাবাসসুম অর্ণি।
নবনির্বাচিত সভাপতি মো. আলিমউদ্দী বলেন, ভবিষ্যতে আরও পরিকল্পিত ও মানসম্মত ইংরেজি ভাষাভিত্তিক কার্যক্রম, ওয়ার্কশপ, ডিবেট ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। ক্লাবের সার্বিক অগ্রযাত্রায় নবগঠিত কমিটি সম্মিলিতভাবে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, Learn English today for a better tomorrow’ স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালের ০৪ অক্টোব ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক সংগঠন, যা মূলত শিক্ষার্থীদের ফ্রেন্ডলি ও সহযোগিতামূলক পরিবেশে ইংরেজি চর্চা করার প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।