খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন পেডন (PEDON)-এর ২০২৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে জাহিদুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল দেবনাথ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান (২৩ ব্যাচ)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম মঈদ মুন্তাসির (২৩ ব্যাচ) এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাইরুল ইসলাম আশিক (২২ ব্যাচ)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এমডি ইয়াসিন আরাফাত (২৪ ব্যাচ)। দপ্তর সম্পাদক হয়েছেন মো. আশরাফুল ইসলাম (২৩ ব্যাচ) এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নুরালম মিকদুদ (২৪ ব্যাচ)।
ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম (২৩ ব্যাচ) এবং সহ-ক্রীড়া সম্পাদক হয়েছেন সুজয় রায় (২৪ ব্যাচ)। শিক্ষা ও তথ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহানা সুলতানা ঐশী (২৩ ব্যাচ) এবং সহ-শিক্ষা ও তথ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পূজা দে (২৪ ব্যাচ)।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুলতানা (২৩ ব্যাচ)। সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সীমান্ত মণ্ডল (২৩ ব্যাচ) এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন উইনা কর্মকার (২৪ ব্যাচ)।
পেডন (PEDON) খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের একটি সুসংগঠিত ও দায়িত্বশীল সংগঠন। সংগঠনটি শিক্ষার্থীদের শিক্ষাগত মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পেডন তার কার্যক্রম আরও জোরদার করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ২০২৬ সালের পেডন কমিটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে
“এককভাবে নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।”