মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯
A+A-
Reset

“মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করতেছে না,” বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আয়োজিত এক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

এবারের নির্বাচনে সহিংসতার “কোনো সম্ভাবনা নেই” জানিয়ে তিনি বলেন, নির্বাচনে দেশব্যাপী সেনাবাহিনীর এক লাখ সদস্য, নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য, এয়ারফোর্সের সাড়ে তিন হাজার সদস্য এবং ৩৭ হাজার বিজিবি সদস্য থাকবে।

এছাড়াও, কোস্টগার্ডে প্রায় চার হাজার, পুলিশ দেড় লাখ, র‍্যাব থেকে নয় হাজার ও আনসার সদস্য থাকবে পাঁচ লাখের বেশি।

এদের সবার সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে হবে বলে মনে করেন তিনি।

আপনার পছন্দ হতে পারে