এপস্টেইন ফাইলে রয়েছে বলিউড তারকারও নাম

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৯
A+A-
Reset

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিতে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম এসেছে। এপস্টেইনকে পাঠানো একাধিক ই–মেইলে তাঁর নাম পাওয়া গেছে।

গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তিন মিলিয়নের বেশি নথি প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে।

ই–মেইলে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব ই–মেইল আদান–প্রদান হয়েছে তিন ব্যক্তির মধ্যে, সেই আলাচনায় জেফরি এপস্টেইনও ছিলেন।

তাতে এপস্টেইনের কিউবা সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ করা হয়।

তবে অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ থাকলেও তিনি সত্যিই ওই অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন কি না—তা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করা হয়নি। তাঁকে কেবল জনপ্রিয় ব্যক্তিত্ব বা সম্ভাব্য মূল বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এপস্টেইন ও কাশ্যপ একই সময়ে একই স্থানে ছিলেন—এখনো এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি অনুরাগ কাশ্যপ।

এর আগে এপস্টেইনের নথিতে চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নামও রয়েছে। নথিকে তারকাদের মধ্যে মাইকেল জ্যাকসন, অভিনেত্রী–গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারসহ আরও কয়েকজনকে দেখা গেছে।

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস অবলম্বনে

আপনার পছন্দ হতে পারে