রংপুরের ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদরাসা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া (আইইউসাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের ওসমান গনি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা ড. শেখ এ. বি. এম. জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি উমিদ হাসান, সালেহ আহমেদ রায়হান, রাইসুল ইসলাম ও মুত্তালিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ বিল্লাহ, দপ্তর সম্পাদক মাহাদী হাসান, অর্থ সম্পাদক ফেরদৌস ইসলাম, সহ অর্থ সম্পাদক সাজ্জাদুল ইসলাম স্বাধীন, প্রচার সম্পাদক জাকারিয়া আল রাযী, আইটি সম্পাদক আবু জুবায়ের ইসলাম ওয়াহেদী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ হুমাইদী আল মাহদি। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- আবু সাইদ, আশিকুর রহমান, মাসুম বিল্লাহ ও মেহেদী হাসান।
নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান বলেন, আলহামদুলিল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া (আইইউসাস)-এর সভাপতির দায়িত্ব গ্রহণের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। এ দায়িত্বকে আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। আইইউসাসের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও দ্বীনি মূল্যবোধ জাগ্রত রাখাই আমাদের লক্ষ্য। আমরা শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে চাই। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”