ইবির টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আরাফাত ও খাদিজা

Site Favicon প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫
A+A-
Reset

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬ কার্যকালের কমিটি গঠিত হয়েছে।  এতে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রাকাত সভাপতি এবং একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী খাদিজা তুজ লামইয়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহেব ও চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দিন ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা যায়।

একই দিনে উক্ত সংগঠনের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সদস্যদের বরণ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের, প্রফেসর ড. মো আবুল কাসেম তালুকদার, চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দিন ফকির।

কমিটির অন্যরা হলেন — সহ-সভাপতি তাসলিমা আঁখি,আমেনা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ তালুকদার, মোঃ রোকন মাহমুদ, শেখ তাজিম, সাংগঠনিক সম্পাদক এস. এম. ফাহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ন, সিদরাতুল মুনতাহা দিশা, কোষাধ্যক্ষ রেজাউল রেজা, সহ-কোষাধ্যক্ষ মো. হাসিবুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক আঁখি আলমগীর, ক্রীড়া সম্পাদক মেহরাব হোসেন হৃদয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাত মাবিয়া, আইটি সম্পাদক কৌশিক দাস অর্ক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুলাইমান হোসাইন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাব্বির হাসান, কর্ম ও কর্মসূচি পরিকল্পনা সম্পাদক নাজমুল হাসান, সমাজসেবা সম্পাদক আমিনুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক প্রদীপ সাহা, শহর বিষয়ক সম্পাদক জায়েদ রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সায়েদ মাশরীফ, নারী বিষয়ক সম্পাদক শিলা আক্তার, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আকিব হাসান মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আরাফাত রাকিব বলেন, টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির থেকে আগত সকল শিক্ষার্থীর আস্থা, ভ্রাতৃত্ববোধ এবং সেতুবন্ধন তৈরির একটি যৌথ প্ল্যাটফর্ম। পাশাপাশি এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব আমার জন্য একই সাথে সম্মানের এবং আনন্দের। আমি বিশ্বাস করি— পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে আমরা টাঙ্গাইলের শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে।

আপনার পছন্দ হতে পারে