কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জীবন – ফাহমিদা

Site Favicon প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১৩:১৬
A+A-
Reset

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘জালালাবাদ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘- এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: জীবন ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা হক জিনিয়া।

সোমবার (১৯জানুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি আজিজুল হক শাকিল ও সাধারণ সম্পাদক মো. মেহরাজ হোসেন ইফতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাহফুজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ কাউসার, সাংগঠনিক সম্পাদক হিসেবে লাবিবা রশিদ রাফা, প্রচার সম্পাদক হিসেবে অনামিকা দাস, অর্থ সম্পাদক হিসেবে রেদোয়ান আহমেদ ইমন ,দপ্তর সম্পাদক হিসেবে মোঃ শাহরিয়ার ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ শরিফুল আলম বিজয়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মিসকাত ওয়াহিদ চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সাবাজ আহমেদ স্বাধীন, গবেষণা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে সালমান হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাহিরা, প্রশিক্ষণ ও সমন্বয় বিষয়ক সম্পাদক হিসেবে নূর আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ রাজিব, সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ ইফহাজ মিয়া উমর।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক ফাহমিদা হক জিনিয়া বলেন, ‘ আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন একতা ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি শুধু একটি সংগঠন নয়, বরং সিলেট অঞ্চল থেকে আগত সকল কুবিয়ানের জন্য একটি পরিবার ও আবেগের জায়গা। নতুন কমিটিকে সঙ্গে নিয়ে সবাই মিলে জালালাবাদকে আরও সুন্দর, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রইল, ইনশাআল্লাহ। ‘

সদ্য মনোনীত সভাপতি মো: জীবন ভুঁইয়া বলেন, ‘জালালাবাদ এসোসিয়েশন একটি পরিবারের ন্যায়, এখানে যুক্ত হওয়ার পর থেকেই অনেক কিছু শিখেছি। এখানে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের দৃঢ়তা অতুলনীয়। সংগঠন বিভিন্ন কার্যক্রম করে ইভেন্ট, সভা-সেমিনার, টিম ওয়ার্ক, নবীনদের সহযোগিতা, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, ক্যারিয়ার গাইড ইত্যাদি।এছাড়াও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমও করা হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে সব সময় চেষ্টা করি সাংগঠনিক কার্যক্রমে সময় দেওয়া ও সক্রিয় থাকার। এখন দায়িত্ব ও কাজের স্কোপটা আরো প্রশস্ত হলো। চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে সাংগঠনিক কাজ করার।’

আপনার পছন্দ হতে পারে