যুক্তি আর বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মঞ্চে দেখতে দেখতে ২০টি বসন্ত পার করে দিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই বিতর্ক সংগঠনের দুই দশক পূর্তির মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে আয়োজিত উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয়েছে ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি।
গত শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
নেতৃত্বে যারা আসলেন
জেইউডিও-র এবারের সেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মো. আল লুবান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজুন ইসলাম। সদ্য বিদায়ী সভাপতি মির্জা সাকি নতুন এই কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্য মুখ
সংগঠনটিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করতে একঝাঁক তরুণ বিতার্কিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন- সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে ৫০ তম আবর্তনের সাদমান কৌশিক, সহ-সভাপতি (বিতর্ক) হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫১তম আবর্তনের সুমাইয়া ইসলাম সামিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) সিএসই বিভাগের ৫২তম আবর্তনের ওয়াসিক আহমেদ আপন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) অর্থনীতি বিভাগের ৫১তম আবর্তনের বর্ণ সাহা বিশাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) পদে ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫২ তম আবর্তনের হাসিব বিন আব্দুল হাই দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত করতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী তানজিল জাহিন জামি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী নুসরাত জাহান আনিকা।
এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ অর্পিত হয়েছে যথাক্রমে- অনুষ্ঠান সম্পাদক: আল নাহিয়ান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ৫১তম আবর্তন; অর্থ সম্পাদক: শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ, ৫২তম আবর্তন; দপ্তর সম্পাদক: নাজমুল ওয়ারা তালহা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৫২তম আবর্তন; শিক্ষা ও গবেষণা সম্পাদক: দুর্বার শামিত আদি, প্রত্নতত্ত্ব বিভাগ, ৫৩তম আবর্তন; প্রেস ও মিডিয়া সম্পাদক: আফিয়া ইবনাত সামিহা, অর্থনীতি বিভাগ, ৫৩তম আবর্তন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: রোহান মাহমুদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ৫৩তম আবর্তন; প্রচার ও প্রকাশনা সম্পাদক: লামিশা জামান, ইতিহাস বিভাগ, ৫৩তম আবর্তন এবং ইংরেজি সেশন সমন্বয়ক: গোলাম মোর্শেদ আকিব, স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স বিভাগ, ৫৩তম আবর্তন।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন- বিজয় সাহা, মার্কেটিং বিভাগ, ৫৩তম আবর্তন; শেহওয়া তাহরিম আমিন, অর্থনীতি বিভাগ, ৫৩তম আবর্তন; জান্নাতুল মাওয়া শ্যামন্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৫৩তম আবর্তন এবং আরিফুল ইসলাম সিরাজী, মাইক্রোবায়োলজি বিভাগ, ৫৩তম আবর্তন। সম্মানিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন- সাইয়্যেদ মু. তাফ হীম, সাইমুম মৌসুমী বৃষ্টি, মির্জা সাকি।
জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বিতর্কের মঞ্চ
পূর্তি উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল অত্যন্ত সময়োপযোগী— ‘এই সংসদ মনে করে গণভোটে হ্যাঁ ভোটের জয়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব’।
তীব্র লড়াই শেষে সাংবাদিকতা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লুফে নেয় অর্থনীতি বিভাগ। বিতার্কিক মোহাম্মদ ওবায়দুল্লাহ ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ এবং মোহাম্মদ তাসফিকুর রশিদ তূর্য ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ হওয়ার গৌরব অর্জন করেন। পাশাপাশি ইংরেজি বিতর্কেও দাপট দেখিয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
সেরাদের স্বীকৃতি
পুরো বছর জুড়ে মেধা আর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ জেইউডিও প্রদান করেছে বর্ষসেরা সম্মাননা। ২০২৫ সেশনের ‘বর্ষসেরা বিতার্কিক’ হয়েছেন অর্থনীতি বিভাগের ৪৯তম আবর্তনের ফারিম আহসান এবং ‘বর্ষসেরা সংগঠক’ হিসেবে ভূষিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম আবর্তনের সাদমান অলীভ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫৩তম আবর্তনের তানজীর হোসাইন সাকিব।
অভিভাবকত্বে যারা আছেন
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আহসান এবং মডারেটর হিসেবে অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান দিকনির্দেশনা দিচ্ছেন। তাদের সাথে উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের পরিচালক ও ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালকবৃন্দ।