ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

Site Favicon প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ১১:২৭
A+A-
Reset

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আগামী ২৫ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আর আগামী সিন্ডিকেট সভার আগ পর্যন্ত ব্রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং সিন্ডিকেট সভার পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো.ইলিয়াছ প্রামানিক।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, “আমরা কমিটির পাঁচজন সদস্য আগামীকাল প্রথমে চূড়ান্ত ভোটার তালিকার ওপর দাখিলকৃত আপত্তিগুলোর নিষ্পত্তি করব এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল আমরা নির্বাচন সংক্রান্ত বাকি কার্যক্রমগুলোও ঘোষণা করব।”

ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াছ প্রামানিক বলেন, “এই মাসে ব্রাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সামনে জাতীয় নির্বাচন থাকায় শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ” এছাড়া এ নির্বাচনে সফলতা অর্জনের জন্য সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার পছন্দ হতে পারে