জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার

Site Favicon প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৮
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো:তানভীর হাসানের জন্মদিনে জন্মদিন পালন না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ আয়োজন করা হয়।

দোয়ার মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়া হয়। এইসময় উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:আলী আফফান, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হীরন, চঞ্চল কুমার দাস, আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ অন্তরসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

দোয়া ও মাহফিল শেষে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেন, “গত ৩০ তারিখ আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমান। আমরা সবাই শোকাহত। আমার জন্মদিনে উপলক্ষে আমি আল্লাহ-র কাছে দোয়া করি আল্লাহ যাতে দেশনেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।”

জাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আফফান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহের পরশে গড়া ছাত্রদলের একজন কর্মী জন্মদিনে উৎসব না করে দেশনেত্রীর দোয়া মাহফিলের আয়োজন ছাত্রদলের কর্মী হিসেবে গর্বিত। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও দেশের মানুষের জন্য পুরো জীবনটায় যে ত্যাগ স্বীকার করে গেছেন তা অবর্ননীয়। মহান আল্লাহ পাকের কাছে দেশনেত্রীকে বেহেশতের উত্তম মেহমান হিসেবে কবুল করবেন এই প্রত্যাশা। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আহ্বান করছি।”

আপনার পছন্দ হতে পারে