জাবিতে পাঁচ দিনের শীতকালীন ছুটি জানুয়ারিতে

Site Favicon প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:১৬
A+A-
Reset
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি ) শীতকালীন ছুটি আগামী ১৮ জানুয়ারি (রবিবার) থেকে শুরু হতে যাচ্ছে। ছুটি চলবে আগমী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে ৯ ডিসেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছিল।

আপনার পছন্দ হতে পারে