জাবির ই-ইউনিটে প্রথম ও তৃতীয় হলেন যশোর প্যারাগন কোচিংয়ের দুই শিক্ষার্থী

Site Favicon প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম ও তৃতীয় মেধাক্রম অর্জন করেছেন প্যারাগন কোচিং সেন্টার যশোর শাখার দুই শিক্ষার্থী।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী, ই ইউনিটে ১ম স্থান অর্জন করেছেন মিথিলা আফরিন মিতু এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ফারহানা সুলতানা ঐশি। তারা দুজনই যশোর সরকারি এম এম কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং প্যারাগন কোচিং সেন্টার যশোর শাখার শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে প্যারাগন কোচিং সেন্টার যশোর শাখার পরিচালক বাকিবিল্লাহ ইনসাইট ঢাকাকে বলেন, আল্লাহর রহমতে প্যারাগন যশোর শাখার তার ঐতিহ্য ধরে রেখেছে। এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন আমাদের দুজন শিক্ষার্থী। তাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।

প্রসঙ্গত গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান প্রথম বর্ষের (৫৫ তম ব্যাচ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৫৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আপনার পছন্দ হতে পারে