জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবীকি অনুষদভুক্ত সি-ইউনিটে ভর্তি পরীক্ষায় ইংরেজি, আইন এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ভর্তির ক্ষেত্রে কোনো নারী শিক্ষার্থী নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এই তথ্যটি সঠিক নয় বলে ভর্তি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৃত তথ্য হলো, সি ইউনিটের ভর্তির ক্ষেত্রে ইংরেজি, জার্নালিজম এবং আইন বিভাগে ভর্তি হতে গেলে প্রশ্নেপত্রের ইংরেজি অংশে ২০ নম্বরের মধ্যে ৬০ শতাংশ নাম্বার পেতে হবে অর্থাৎ ১২ নাম্বার পেতে হবে। তবেই এই ১২ নম্বর পেয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ৪৪৩ জন। যেখানে এই তিন বিভাগের আসন সংখ্যা ১৫৮ টি। সে হিসবে মোট আসনের থেকে ২৮৫ জন বেশি শর্ত পূরণ করেছেন।
ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে অনেক শিক্ষার্থী মেরিটে স্থান পেলেও ভর্তি হয় না। আবার অনেকে ভর্তি হয়েও পরে আসন ফাকা হয়। সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে তাদের ভর্তি করা হয়। সেজন্য মোট আসনের থেকে কয়েকগুন বেশি শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়। সেজন্য কোনোরকম রিস্ক না নিয়ে তারা ওই তিন বিভাগের ক্ষেত্রে ৬০% নাম্বারের যে শর্ত ছিল সেটা কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে।
এ বিষয়ে কলা ও মানবীকি অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, কোনো নারী শিক্ষার্থী শর্ত পূরণ করতে পারিনি তথ্যটি ভুল। ছেলেমেয়ে মিলিয়ে ৪০০ এর বেশি শিক্ষার্থী শর্ত পূরণ করতে পেরেছে।