জাবিতে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের পক্ষ থেকে কলম বিতরণসহ বিশেষ বাইক সার্ভিসের আয়োজন

Site Favicon প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ২০:৪০
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে পরীক্ষা শুরু হয়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মোট ছয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ প্রদান করেছে। এছাড়াও হেল্প ডেস্ক, ভর্তি পরীক্ষার্থীদের কাছে কলম ও ফাইল বিতরণসহ, পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অবিভাবকদের জন্য বসার স্থানের ব্যবস্থা করা হয়। এসব কার্যক্রম ভর্তি পরীক্ষার প্রত্যেকদিন থাকবে বলে জানা যায়।

আগামী ২২ ডিসেম্বর তিন শিফটে ‘বি’ ইউনিট এবং দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর প্রথম শিফটে ‘সি১’ ইউনিট এবং পরবর্তী চার শিফটে ‘ডি’ ইউনিটের আংশিক পরীক্ষা নেওয়া হবে। ২৪ ডিসেম্বর আরও পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের প্রধান কর্তব্য। সেই ধারাবাহিকতায় মানবিক ও সেবামূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার পছন্দ হতে পারে