জাবিতে ভর্তি পরীক্ষায় ছাত্র ইউনিয়নের মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

Site Favicon প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ২০:০৬ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২০:১০
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ভর্তি পরীক্ষায় ভিন্নধর্মী কার্যক্রম করতে দেখা যায়। ভর্তি পরীক্ষায় আগত সহায়তা কেন্দ্রে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণদের কাছে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে বলে জানা যায়।

আয়োজকদের মতে, তরুনদের কাছে বর্তমানে মুক্তিযুদ্ধের যে চিত্র তুলে ধরা হয়। তা একটি নির্দিষ্ট গুষ্টি তাদের নিজেদের সুবিধার জন্যে ইতিহাসকে বিকৃত করে তুলছে। ২৪ এবং ৭১ কে বরাবরই মুখোমুখি করে মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণদের মাঝে প্রশ্নবিদ্ধ করে তুলছে একটি গুষ্টি।

ছাত্র ইউনিয়নের জাবি শাখার সংগঠক ইমরান হাসান শুভ জানান, এক গুষ্টি ২৪ কে সামনে রেখে ৭১ কে নিশ্চিহ্ন করে দিতে চায়। আবার আরেক গুষ্টি ৭১ কে ২৪ এর সাথে মুখোমুখি করে ২৪ কে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। কিন্তু ৭১ এবং ২৪ দুটোই ভিন্ন দিক দিয়ে অনন্য। একটি অপরটি কখনো মুখোমুখি করার প্রশ্নই আসে না। বরং দুটোকেই ধারণ করে সবাইকে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত।

এই ব্যাতিক্রমি কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন,  আমরা ৫ দিন ব্যাপি এই প্রদর্শনী করবো। ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীরা যেনো মুক্তিযুদ্ধ নিয়ে আরও সচেতন হতে পারে সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে।

 

আপনার পছন্দ হতে পারে