ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় জাবি ছাত্রশক্তির হেল্পডেক্স ও বাইক সার্ভিস প্রদান 

Site Favicon প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে পরীক্ষা শুরু হয়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিন মোট ছয় শিফটে পরীক্ষা হয়, যা বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলমান ছিল।

ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন ছাত্রসংগঠনসহ, জেলা সমিতির সহায়তা টেন্ট স্থাপন করতে দেখা গেছে।

শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় জাবি ছাত্রশক্তির পক্ষ থেকে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।  সেই সাথে দ্রুত যাতায়াতের জন্য বিশেষ বাইক সার্ভিস প্রদান করা হয়েছে।

এ সম্পর্কে জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন,  “আমরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেনো ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আমাদের সহায়তা সামনের পরীক্ষাগুলোতে আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা যেনো নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে নিজের বাসায় যেতে পারে এ বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”

আপনার পছন্দ হতে পারে