“মতাদর্শের মিল থাকলেও ছাত্রশিবিরের সাথে আমাদের কোন সম্পর্ক নেই” : জাবি ছাত্রীসংস্থা নেত্রী

Site Favicon প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯
A+A-
Reset
‘আমাদের মতাদর্শের মিল থাকলেও ছাত্রশিবিরের  সাথে আমাদের কোন সম্পর্ক নেই’, সাংবাদিকদের সাথে কথাপোকথনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে ইসলামী ছাত্রীসংস্থা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের জন্য হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র বসিয়েছে সংগঠনটি। জাবিতে এর আগে নিজস্ব ব্যানারে কোন কার্যক্রম করেনি তারা।
অভ্যুত্থানের পর নিজস্ব ব্যানারে প্রথম কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘৫ই আগস্টের পরে আমরা ধীরে ধীরে কাজ শুরু করি। আস্তে আস্তে স্কোপ পাই আর আমরা শুরু করি কাজ। এখন আমাদের মোটামুটি গোছানো হয়েছে একটা পর্যায়ে এসেছে। কাজ গোছানোর জন্য আমাদের যেহেতু মেয়েদের একটা বিষয় থাকে লং প্রসেসের একটা বিষয় আছে। কাজ গোছাতে মোটামুটি একটা টাইম লেগে গেছে।’
তিনি আরও বলেন, আমাদের কোন কমিটি নেই। আমি (জান্নাতুল ফেরদৌস) এখন সভানেত্রী হিসেবে আছি। ২০২৬ সালে ইনশাল্লাহ আমাদের কমিটি দেওয়া হবে।ভর্তি পরীক্ষা কেন্দ্র করে তথ্যকেন্দ্রে ১০ থেকে ১৫ জন ও বাইরে (শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে) ২০ থেকে ২৫ জন কাজ করছে।’

আপনার পছন্দ হতে পারে