জাবিতে শুরু হলো ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা 

Site Favicon প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৩:২৫
A+A-
Reset
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হলো।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন ছাত্রসংগঠনসহ, জেলা সমিতির সহায়তা টেন্ট স্থাপন করতে দেখা যায়।
এবার ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৪৬৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়ছেন ১০১ জন শিক্ষার্থী।
এছাড়াও নিরাপত্তা অফিসের সুত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২৫০ জন পুলিশ, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা বাহীনির সদস্যরা মোতায়েন আছেন। যেকোন ধরনের জরুরী চিকিৎসা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স এবং মেডিকেল টিম মোতায়েন আছে।

আপনার পছন্দ হতে পারে