হাদীর মৃত্যুর প্রতিবাদে ফ্যাসিবাদকে চিরতরে উৎখাত করতে জাবি শিক্ষার্থীদের শপথ

Site Favicon প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:৫৮
A+A-
Reset
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়া শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শোক ও প্রতিবাদ মিছিল, দোয়ার পর তার হত্যার প্রতিবাদে ফ্যাসিবাদকে চিরতরে উৎখাত করার শপথ শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে  প্রতিবাদ মিছিলের পর শিক্ষার্থীরা এ শপথ পাঠ করেন।
এসময় মিছিলে, ফ্যাসিবাদের দালালেরা, হুশিয়ার সাবধান; ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান; আমার ভাই শহীদ কেনো, ইন্টেরিম জবাব দে; এক দুই তিন চার, লীগ ধর জবাই করো । আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়াই করবো । হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না । একটা একটা লীগ ধর , ধইরা ধইরা জবাই কর; ইত্যাদি স্লোগান দিয়ে দেখা যায় ।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, গত ১৫ বছর ধরে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। ভারতের সহায়তায় এ সময়ে হাজার হাজার নিরীহ তরুণকে হত্যা করা হয়েছে এবং সেই রক্তপিপাসা এখনো অব্যাহত রয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই—শহীদ উসমান হাদি ও জুলাই শহীদদের রক্তের ওপর দিয়ে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না। বৈধ ও অবৈধভাবে কর্মরত সব ভারতীয় নাগরিককে ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছাড়তে হবে।
ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি নেতা আহসান লাবিব বলেন, “আমরা আর রক্ত দিতে প্রস্তুত নই, আমরা প্রতিরোধ গড়ে তুলব। অভ্যুত্থানের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আমাদের লড়াই বহুমুখী; সুশীলতার নামে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।” তিনি অভিযোগ করেন, দেশে ভারতের প্রক্সি রাজনীতি ও প্রশাসনিক প্রভাব বিস্তার করছে।
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, শহীদ ওসমান হাদির রক্তের বদলা নেওয়ার শপথ নিয়েই আজকের এই প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের এক ইঞ্চি মাটিতেও ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থান হবে না। এক হাদিকে হত্যা করে আন্দোলন থামানো যাবে না; বরং তার শাহাদাতের মাধ্যমে বাংলার জমিনে লক্ষ লক্ষ হাদির জন্ম হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির যে স্বপ্ন, লক্ষ্য ও আদর্শ—আমাদের শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ সেই চেতনা বাস্তবায়নের সংগ্রাম চলবে। পরে উপস্থিত সবাই ঐক্যবদ্ধ কণ্ঠে শপথ পাঠ করেন। সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আপনার পছন্দ হতে পারে