নন-এলোটেড শিক্ষার্থীদের ফিস্টের খাবার না দেওয়ায় প্রভোস্টকে অবরুদ্ধ, হলের ভিপি ও জাকসুর নেতাকে লাঞ্চিত

Site Favicon প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ০২:২০ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০২:৩২
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের নন-এলোটেড শিক্ষার্থীদের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ খাবারের (ফিস্ট) কুপন না দেওয়ায় হলের প্রভোস্টসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করেছে হলের শিক্ষার্থীরা।

এছাড়া হল সংসদের ভিপি রায়হান কবিরকে লক্ষ করে পানির বোতল ছুড়ে মারার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার রাত ১০ টার দিকে কামালউদ্দিন হলের ডায়নিং রুমে এ ঘটনার সূত্রপাত ঘটে। সংশ্লিষ্টদের ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান হলে আসলে মিটিংয়ে বসেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও হলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ খাবারের (ফিস্ট) কুপন দেওয়া হয়নি হলের নন-এলোটেড ও পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের। এরপর রাতে হলে ফিস্টের খাবার দেওয়া শুরু হলে হলের নন-এলোটেড শিক্ষার্থীরা আলাদা করে খাবার রান্না করার আয়োজন করেন। এক পর্যায়ে হলের কয়েকজন নন-এলোটেড শিক্ষার্থীর সঙ্গে প্রভোস্ট অধ্যাপক একেএম রাশিদুল আলমের কথা কাটাকাটি হয় এবং শিক্ষার্থীদেরকে আউটসাইডার আখ্যয়িত করেন বলে অভিযোগ প্রভোস্টের বিরুদ্ধে। এরপর ডায়নিং রুমে উদ্ভুত পরিস্থিতি তৈরি হলে হল প্রশাসন এবং শিক্ষার্থীরা আলোচনায় বসেন। কিন্তু হলের ভিপি রায়হান কবির প্রশাসনের সুরে কথা বলছে এমন অভিযোগে ভিপির ওপর ক্ষিপ্ত হন শিক্ষার্থীরা। এক পর্যায়ে হলের ভিপির দিকে পানির বোতল ছুড়ে মারেন এক শিক্ষার্থী এবং প্রভোস্টের পদত্যাগের দাবি জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর ডায়নিং রুমের দরজা বন্ধ করে দেন তারা। এর একটুপর জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব হলে প্রবেশ করলে তার দিকে তেড়ে যান শিক্ষার্থীরা এবং বের করে দেন। এরপর হলের মেইন গেটেও তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় কাউকে হলে প্রবেশ এবং বের হতে দেওয়া হয়নি।
বিস্তারিত আসছে….

আপনার পছন্দ হতে পারে