জাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রশক্তির প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন

Site Favicon প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ২৩:২১
A+A-
Reset
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশক্তি।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই প্রদর্শনীটি হয়।
প্রদর্শনী শেষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, অনেকেই আমাদের একাত্তরকে ধারণ করে না। মুক্তিযুদ্ধে শুধু পাকিস্তানি হানাদার বাহিনী না বরং তাদের মিত্র যে বাহিনী ছিল রাজাকার, আলবদর, আল-শামস  যারা ছিলো সবাই আমাদের বুদ্ধিজীবীদের বাড়ি চিনিয়ে দিয়এ সহযোগিতা করে এ হত্যাযজ্ঞ চালিয়ে ছিলো। এখনো সেই দোসররা বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, আমরা চাই এদেশে বাংলাদেশপন্থী রাজনীতি হোক। ৭১ ও ২৪ কে ধারণ করে এদেশ এগিয়ে যাক৷ আমরা চাই না কোনো পাকিস্তানপন্থী রাজনীতি হোক আর এদেশের মাঝে।
এছাড়াও প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রব, ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের সাবেক আহবায়ক আরিফুজ্জামান উজ্জ্বলসহ ছাত্রশক্তির বর্তমান নেতৃবৃন্দরা।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি ঘাতকেরা এদেশের ১,১১১ জন বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। যাদের মধ্যে ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী ও ১৬ জন বরেণ্য বুদ্ধিজীবী ছিলেন। প্রতিবছর তাদের স্মরণে এ দিনটিকে ‘জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে।

আপনার পছন্দ হতে পারে