শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন করে জাবি ছাত্রশক্তির শ্রদ্ধাঞ্জলি

Site Favicon প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:০২
A+A-
Reset

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা নেতা-কর্মীরা।

আজ রবিবার প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানান তারা। সংগঠনের নেতা-কর্মীরা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের নিয়ে ক্যাফেটেরিয়াতে একটি ডকুমেন্টারিরও আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, এ জাতির সূর্যসন্তানদের খুবই পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হত্যা করা হয়। এই হত্যা পাকিস্তান হানাদার বাহিনী ও এদেশের রাজাকার, আলবদর ও আল শামস প্রত্যক্ষভাবে জড়িত। তাদের প্রতি ঘৃণাপোষণ করছি। জাতীয় ছাত্রশক্তি ৭১ এবং ২৪ সহ এই অঞ্চলের সকল সংগ্রামকে বুকে ধারণ করে ধর্মীয় বৈচিত্রপূর্ণ এক বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর।

আপনার পছন্দ হতে পারে