শহীদ বুদ্ধিজীবী দিবসে আল-বেরুনি হল সংসদের মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন

Site Favicon প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২৯ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩০
A+A-
Reset

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনি হল সংসদের আয়োজনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ রবিবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা। এ সময় হল সংসদের নেতৃবৃন্দ এবং হলের আবসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে আল-বেরুনি হল সংসদের সাধারণ সম্পাদক মুনতাসির বিল্লাহ খান অর্পণ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী ও এদেশিও রাজাকার-আলবদর তাদের পরাজয় জেনে এক গভীর ষড়যন্ত্রে নেমেছিলেন। তারা এদেশে সুর্যসন্তানদের ধরে ধরে হত্যা করেছিলো যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের অন্তরে ধারণ করতে হবে। তাদের স্বপ্নকে হারাতে দিলে হবেনা।

আপনার পছন্দ হতে পারে