ইবিতে “মাদরাসা শিক্ষার উন্নয়ন ভাবনা” শীর্ষক  সেমিনার অনুষ্ঠিত

Site Favicon প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬
A+A-
Reset

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) উদ্যোগে “মাদরাসা শিক্ষার উন্নয়ন ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৩ডিসেম্বার) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারীতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মাদরাসা শিক্ষার কারিকুলাম ও সিলেবাস যুগোপযোগী ও আধুনিকায়ন করে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করাই এ সেমিনারের লক্ষ- উদ্দেশ্য।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা শিক্ষার পিছনে পড়ার কারণ উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মনে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে, বিশ্ববিদ্যালয় ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয়, যা তাদেরকে মাদরাসা শিক্ষা বিমুখ করে তুলছে। এছাড়াও আলিয়া মাদরাসায় অতি আধুনিকায়ন এবং জাগতিক উন্নতির (বিশ্ববিদ্যালয়ে ভর্তি) প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ায়, ‘আলিম’ পাসের পর অধিকাংশ মেধাবী ছাত্র সাধারণ বিশ্ববিদ্যালয়ে চলে যায়। ফলে ফাযিল ও কামিল স্তরে ছাত্র পাওয়া যায় না। দীর্ঘ সময় পড়ার পরেও বর্তমান সিলেবাসে শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষার ওপর গভীর দখল বা বুৎপত্তি তৈরি হচ্ছে না। তারা কেবল ‘আলিম পাস’ হিসেবেই বের হচ্ছে, কিন্তু কোরআন-হাদিস বোঝার মতো প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছে না।

এসমস্যা হতে উত্তরনের জন্য তিনি দাখিল কোর্সে ৪ বছরে নিয়ে আসা ও শিশু-কিশোর বয়সে ভাষা শেখার স্বাভাবিক ক্ষমতাকে কাজে লাগিয়ে কমপক্ষে কোরআন বোঝার উপযোগী আরবি ভাষা দক্ষতা অর্জনে গুরুত্ব দেওয়ার প্রস্তাব করে। এছাড়াও তিনি আলিম পর্যায়ে শিক্ষার্থীদের হাদিস বা ফিকাহ পড়ার আগ্রহ তৈরির পরামর্শ দেয়।

আপনার পছন্দ হতে পারে