জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার কমিটি হবে আজ, আলোচনায় যারা

Site Favicon প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৩
A+A-
Reset

জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা হতে পারে আজ বুধবার। কমিটিতে নতুন নেতৃত্বে কারা আসবেন সেসব নিয়ে ক্যাম্পাসে বেশ জোরেসোরে আলোচনা সৃষ্টি হয়েছে।

সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্তমঞ্চে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছাত্রশক্তি। ওই অনুষ্ঠানে ঘোষণা হবে নতুন নেতৃত্বের নাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামান্তা শারমিন, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।

সংগঠনটির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব। আর সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা, ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী ফারহানা বিনতে জিগার ফারিন।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাজ্জাদ হোসেন ও কাজী মেহরাব তূর্য।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম ইনসাইট ঢাকাকে বলেন, আজ আংশিক কমিটি ঘোষণা হতে পারে। কমিটিতে কারা নেতৃত্বে আসবে সেটা জাহাঙ্গীরনগর শাখার নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত করবেন।

আপনার পছন্দ হতে পারে