বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি বেরোবি, রংপুরে ২০২৫-২৬ কার্যনির্বাহী বছরের জন্য নতুন কমিটি প্রদান করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সায়মন সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ( ২০২১-২২) শিক্ষাবর্ষে শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। তিনি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ( ২০২২-২৩) শিক্ষাবর্ষে শিক্ষার্থী।
এছাড়াও সহসভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করবেন সামিউন ইসনাম সাজ্জাদ এবং মোঃ মোমিন ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন সিনথিয়া, সাংগঠনিক সম্পাদক জেসমিন জুঁই, আবু তৈয়ব সিদ্দিক সোহাগ,সহ-সাংগঠনিক সম্পাদক তিথি মনি চৌধুরী, কোষাধ্যক্ষ আবু সাহাৰ সিয়াম, উপ-কোষাধ্যক্ষ নুসরাত জাহান হিয়া, প্রচার সম্পাদক ইউনুচ রাতুল সাহানা আক্তার।
দপ্তর সম্পাদক প্রান্ত কুমার শুভ শেখ, শিক্ষা সম্পাদক কানিজ ফাতেমা রিফন মোঃ মেহেদী হাসান অনিক সুকুমার চন্দ্র মোহন্ত সাম্য, আইটি সম্পাদক রাজু ইসলাম আলিফ আল রহমান স্বপ্নীলমোঃ জসিম মিয়া, কার্যকরী সদস্য মুজিবুর রহমান সুজন।
সভাপতি সায়মন সরকার তার বক্তব্য বলেন ” নতুন দায়িত্ব, নতুন পথচলা। সবার ভালবাসা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।আস্থা ও ভালোবাসার মূল্য দিতে চাই কাজে। নতুন সভাপতি হিসেবে সবার সহযোগিতা কাম্য। সভাপতি হতে পেরে কৃতজ্ঞ।”
সাধারণ সম্পাদক তামিম ইকবাল বলেন ” আজ আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্বপ্নসিঁড়ির প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা একসঙ্গে থেকে সংগঠনের চলমান কার্যক্রম আরও শক্তিশালী করবো, নতুন নতুন উদ্যোগ যোগ করবো এবং মানবতার সেবায় এই সংগঠনকে একটি অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করবো।স্বপ্নসিঁড়ি শুধু একটি সংগঠন নয় এটি একটি পরিবার, একটি প্রতিশ্রুতি, একটি আলো ছড়ানোর পথ। আমি আশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষকবৃন্দ এবং সব শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবেন।
উল্লেখ্য, স্বপ্নসিঁড়ি সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন, যার লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়া। আমরা রংপুর রেল স্টেশনের সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি শুক্রবার ও শনিবার নিয়মিতভাবে পাঠদান করায়। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের আয়োজন করে। এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে ।