কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের উদ্যোগে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় আগামী ৬ ডিসেম্বর প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, প্রতিযোগিতায় প্রতি হল থেকে ২ টি করে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দীন বলেন, ‘বিতর্ক মানুষের চিন্তার জগৎকে উম্মোচিত করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্ত: হল বিতর্ক প্রতিযোগিতা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল কর্তৃক আয়োজিত হচ্ছে যাতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল থেকে ২ টি করে দল রেজিষ্ট্রেশন করেছে এতে প্রমান হয় যে হলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান হলের শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল। আমি মনে করি এই ধরনের অনুশীলন শিক্ষার্থীদের চিন্তা ও মননের সুস্থ বিকাশে সহায়ক হবে।’