৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

Site Favicon প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১৪:২৯
A+A-
Reset

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল চাকরিপ্রার্থী শিক্ষার্থী।

আজ রোববার দুপুর ১ টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধের ২০ মিনিট পর দুপুর ১ টা ৪৫ মিনিটে তারা অবরোধ তুলে নেন।

মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হয়। তবে ৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুইমাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

আপনার পছন্দ হতে পারে