জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

Site Favicon প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১৮:৫৪
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (৫৫ তম ব্যাচ) স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। উপাচার্য রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান প্রমুখ।

আপনার পছন্দ হতে পারে