জাবি ৪৫ ব্যাচের রাজা আকাশ এবং রানি ফারিন

Site Favicon প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ২২:৩৯
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৫তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসব ঘিরে রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এতে রাজা নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার এবং রানি নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)

আজ শুক্রবার রাত ১০ টার দিকে নির্বাচন শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশার ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের প্রভাষক নাহিদুল হাসান নাইম।

এর আগে শুক্রবার সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর এলাকায় র‍্যাগ জোন নামের একটি ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫ টা পর্যন্ত।

রাজা-রানি নির্বাচনে মূলত বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থী সমাপনী উৎসব জাকযমকপূর্ণ করে তুলতে ওই ব্যাচের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে রাজা-রানি নির্বাচন করেন। পরে নির্বাচিত রাজা-রানি উতসবের আয়োজন করেন।

এবারের নির্বাচনে রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী  ইমরান হোসাইন আবির। অন্যদিকে রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা) ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মুনিয়া। তারা সবাই ৪৫ ব্যাচের শিক্ষার্থী।

আপনার পছন্দ হতে পারে