জাবির রাজা-রানি নির্বাচন কাল, প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা

Site Favicon প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ১৭:৩৭
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম আবর্তনের শিক্ষাসমাপনী উৎসব ঘিরে রাজা-রানি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এবারের নির্বাচনের আয়োজকরা।

৪৫ তম ব্যাচের রাজা-রানি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। রাজা পদে নির্বাচন করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী  ইমরান হোসাইন আবির। অন্যদিকে রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা) ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মুনিয়া।

এদিকে নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে এখন নির্বাচনী উচ্ছ্বাস বিরাজ করছে। রাজা-রানী নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আপনার পছন্দ হতে পারে