বরিশাল ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (বিইউকিউএস) ২০২৫-২৬ সেশনের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আগামী এক বছরের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রশিদ সরদারকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. একরামুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এনামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের ফারজানা মারিয়া ইভা, অর্থ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের বর্ষা ইসলাম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তামান্না অথৈ রয়েছেন।
উল্লেখ্য, আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে। বরিশাল ইউনিভার্সিটি কুইজ সোসাইটি ক্যাম্পাসে একাডেমিক শিক্ষার বাইরে সহশিক্ষা কার্যক্রম হিসেবে নিয়মিত পাঠচক্র, কুইজ প্রতিযোগিতাসহ নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।