বিদেশি কোম্পানীর হাতে বন্দর তুলে দেওয়ার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ সমাবেশ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৫৫
A+A-
Reset

গোপন চুক্তির ভিত্তিতে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক যান। পরে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান বলেন, অতি সম্প্রতি ইউনুস সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আপনাদের মনে হতে আমরা যে কোনো বিদেশি চুক্তির বিরোধিতা করি, আসলে তা না।  যেকোনো দেশের সাথে চুক্তি করলে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা আমাদের কতটা উপকার করছে। আর এ যে চুক্তিটা যেটা ৩০ বছর মেয়াদে চুক্তি হতে যাছে।  এটার সকল ইনফরমেশন একটি পাবলিক ইনফরমেশন হওয়া উচিত।

তিনি আরও বলেন, এই যে ইন্টেরিম সরকার গঠন হলো তাদের দায়িত্ব ছিলো আগে জুলাইতে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরসন করা। সবার আগে চুক্তি করা দরকার ছিল ইন্ডিয়ার সাথে, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। সে জায়গায় তার কোনো অগ্রগতি নেই। সে আছে বিদেশের সাথে ৩০ বছরের চুক্তি করতে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের এমন গুরুত্বপূর্ণ একটা বন্দর বিদেশের হাতে তুলে দিয়ে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। দেশের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সে জায়গায় আমরা অনেক দুঃচিন্তা বোধ করছি কারণ আমরা চুক্তি বিস্তারিত জানিনা।

আপনার পছন্দ হতে পারে