জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে শেখ হাসিনার কুশপুত্তলিকা তৈরি করে প্রতীকী ফাঁসি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা। এরপর বটতলার একটি গাছে শেখ হাসিনার ছবিযুক্ত কুশপুত্তলিকা টাঙিয়ে ফাঁসি দিয়েছেন তারা।
শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দেওয়ার পর জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে সেটি দৃষ্টান্তমূলক। এই রায়কে আমরা স্বাগত জানাই। অতিদ্রুত এই রায় কার্যকর করতে হবে। একইসঙ্গে সারা দেশে আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের যে অপকর্ম এবং নৈরাজ্য তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।