ধামরাইয়ে সড়কের পাশে রাখা বাসে আগুন

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ০১:৩১
A+A-
Reset

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রোববার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ আনার আগেই বাসটির কিছু অংশ পুড়ে যায়।

ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীতে রাতের বেলা পার্ক করে রাখা ‘ডি-লিংক’ পরিবহনের বাসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে থানা পুলিশ বলছে, রাত আনুমানিক ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন লোক পার্কিং করে রাখা বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গান পাউডারের নমুনা পাওয়া গেছে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আপনার পছন্দ হতে পারে