জাবিতে গাজাসেবনকালে বহিরাগতসহ তিনজন আটক

Site Favicon প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১৫:০০
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০নং ছাত্র হলে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) গাজা সেবনরত অবস্থায় বহিরাগতসহ তিনজনকে আটক করেছেন ওই হলের কয়েকজন শিক্ষার্থী ও হল সংসদের প্রতিনিধিরা।

গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে হলের ১৩১ নম্বর রুমে তাদের হাতেনাতে আটক করা হয়।পরে বহিরাগতদেরকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করা হয়।

আটককৃত শিক্ষার্থীরা হলেন সাজিদ (বহিরাগত) এবং ফাহিম (জুওলজি ৫৪)। এছাড়া রসায়ন ৫৩ ব্যাচের শিক্ষার্থী আরিফ রুম থেকে বের হয়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হলের ওই কক্ষের আবাসিক ছাত্র ৫৪ তম ব্যাচের ইমরানকে বের করে দিয়ে বহিরাগতসহ কয়েকজন গাজা সেবন করছে এমন সংবাদ হলে ছড়িয়ে পরে। পরবর্তীতে কয়েকজম ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরেন। পরবর্তীতে হল সংসদ প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর হল প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন তাদের জিজ্ঞাসাবাদ করেন। এবং উক্ত হলের শিক্ষার্থী ছাড়া অভিযুক্তদের প্রক্টর অফিসে সোপর্দ করেন।

এ ব্যপারে ১০নং হলের সহকারী আবাসিক শিক্ষক ইমরান হোসাইন সুমন জানান, যে অভিযুক্ত শিক্ষার্থীরা আমাদের হলের তাদের ব্যপারে আমাদের হল প্রশাসন সিদ্ধান্ত নিবেন। এখন যেহেতু প্রাধ্যাক্ষ স্যার উপস্থিত নেই, সে হিসেবে স্যার আমাকে আস্বস্ত করেছেন। আজ এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আর যারা আমাদের হলের বাইরে তাদের ব্যাপারে কেন্দ্র (প্রক্টর অফিস) থেকে সিদ্ধান্ত নিতে পারবে। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত।

আপনার পছন্দ হতে পারে