হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘অর্ক সাংস্কৃতিক জোট’ এর ২০২৫-২০২৬ সেশনের আংশিক কমিটি প্রকাশিত হয়েছে।উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিমুল হাসান প্লাবন।
আজ ১৪ নভেম্বর (শুক্রবার) অর্ক সাংস্কৃতিক জোটের আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয় যে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিভিএম অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২ ব্যাচের শিক্ষার্থী তাসনিমুল হাসান প্লাবন।পূর্ণাঙ্গ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ‘অর্ক সাংস্কৃতিক জোট ‘ কর্তৃপক্ষ।
নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান জানান,” অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি নির্বাচিত হওয়াকে একটি সৌভাগ্য এবং গর্বের বিষয় বলেই মনে করছি আমি। এক্ষেত্রে যদি ধন্যবাদ দেওয়ার বিষয়টা উঠে আসে তাহলে সংগঠনের সম্মানিত এলামনাই, সিনিয়র এবং বন্ধুদের ধন্যবাদ না দিলেই নয়। তবে সাংস্কৃতিক সংগঠনের একজন সদস্য হিসেবে ধন্যবাদ দেওয়াকে আমার কাছে নিছক একটা আনুষ্ঠানিকতা ছাড়া অন্য কিছু মনে হয় না। একটি সংগঠন কখনো একক বা দ্বৈতভাবে চালানো সম্ভব না এবং চলেও না। সংগঠনের প্রতিটি পদ এবং প্রতিটি সদস্য অন্তত গুরুত্বপূর্ণ। আমার ব্যাক্তিগত চিন্তা এবং ইচ্ছার কথা যদি বলেন যেক্ষেত্রে বলবো সংগঠনের বর্তমান এবং অতীত প্রতিটি সদস্যদের সম্মিলিত সহায়তায় সংগঠন কে একটি নতুন মাত্রা দেওয়া এবং জাতীয় পর্যায়ে সংগঠন কে পরিচয় করে দেওয়া। আশাকরি এই মহৎ চিন্তাধারায় আমাদের ক্যাম্পাস প্রশাসন তাদের সর্বোচ্চ সহযোগিতাই করবে। অন্তত আমরা আমাদের ক্যাম্পাস অভিভাবকদের কাছ থেকে এতটুক আশা করতেই পারি। পরিশেষে এটাই বলবো দোয়া করবেন সবাই আমাদের জন্য।”
সাধারণ সম্পাদক মোঃ তাসনিমুল হাসান প্লাবন বলেন,’অর্ক সাংস্কৃতিক জোট’ আমার উপর বিশ্বাস রেখে সাধারণ সম্পাদকের যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা রাখবো সেই বিশ্বাস বজায় রাখতে। সংগঠন কে নতুন কিছু উপহার দিতে। আমি সবসময় চাই ক্যাম্পাসে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা হোক,ক্যাম্পাস হয়ে উঠুক প্রানবন্ত। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।”
অর্ক সাংস্কৃতিক জোটের নতুন নেতৃত্ব নিঃসন্দেহে সংগঠনটির সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সাংস্কৃতিক অঙ্গনে হাবিপ্রবির এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছে, নতুন কমিটির নেতৃত্ব তা আরও এগিয়ে নেবে বলেই প্রত্যাশা। তাদের ভাবনা, পরিকল্পনা এবং ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতির বিকাশে তাদের অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়। নবনির্বাচিত কমিটির জন্য শুভকামনা,তাদের নেতৃত্বে ‘অর্ক সাংস্কৃতিক জোট’ আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠুক।