সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ৬ বিভাগের ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে আবেদন করতে দেওয়া হয়েছে ২০টি শর্তবালী। শর্তাবলীর ১৪ নম্বর পয়েন্টে বলা হয়েছে, ধুমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই।
এ ছাড়াও বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা/ শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা / শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা / শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা/উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।