সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ২২:০১ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ২২:০৯
A+A-
Reset

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বুধবার (৫ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর ২০২৫ থেকে এবং চলবে ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন — http://dpe.teletalk.com.bd/ লিংকের মাধ্যমে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা, যা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, এই নিয়োগের মাধ্যমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের শূন্য পদ পূরণ করা হবে। যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন নির্দেশিকা ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ রয়েছে।

 

আপনার পছন্দ হতে পারে