জাবির প্রধান ফটক সংলগ্ন সড়কে দিনে-দুপুরে ছিন্তাইকারীর ছুরিকাঘাতে আহত এক ড্রাইভার

Site Favicon প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ ১৮:৪১
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন চায়ের দোকানগুলোর পার্শ্বে দিনে-দুপুরে এক পিক-আপ ভ্যান চালককে ছুরিকাঘাত করে ছিন্তাই চেষ্টার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছিন্তাইকারীরা। এতে গুরুতর আহত হয়েছেন ভুক্তভোগী চালক।

আজ মঙ্গলবার দুপুর ৩ টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী মো. সাজিদ আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠানের পিক-ভ্যান চালক। গাড়ি নম্বর (ঢাকা মেট্রো-ম, ১১৪০৪৫)
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ৩ টা ২৫ মিনিটের দিকে প্রস্রাব করার উদ্দেশ্য তিনি ডেইরি গেটে গাড়ি থামান (গেট থেকে এমএইস গেটের দিকের যাওয়ার পথে চায়ের দোকানগুলো)। গাড়ি থেকে নামার পরপরই দুইজন ছিন্তাইকারী তার দিকে তেড়ে আসেন এবং চাকু ধরে সবকিছু দিয়ে দিতে বলেন। ভুক্তভোগী সব দিলেও গাড়ির কাগজপত্র দিতে অস্বীকার করেন। তখন ছিন্তাইকারীদের সঙ্গে তার ধ্বস্তাধস্তি হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি গাড়ি আসতে দেখলে ছিন্তাইকারীরা তাকে ছুঁরিকাঘাত করে পালিয়ে যান। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী সাজিদ বলেন, আমি কোম্পানীর গাড়ি চালাই। আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমাকে তারা ধরে। গালিগালাজ করে আমাকে এলোপাতাড়ি ছুরি মারে। আমার পা, হাত এবং কোমরের পেছন সাইডে ছুরিকাঘাত করেছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ওই এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করবার জন্য সিকিউরিটি টিম এবং পুলিশকে অবগত করব।

আপনার পছন্দ হতে পারে