চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ ১৩:৪৩
A+A-
Reset

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলের নিকটে একটি লঘুচাপ বিরাজ করছে।

এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে।

এর প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুলেটিনে আরও বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আপনার পছন্দ হতে পারে