জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২ জনের কার্যনির্বাহী পরিষদ গঠন হয়। নির্বাচনে সভাপতি পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো: শামছুল আলম ও সাধারণ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: জামাল উদ্দীন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ সভাপতি পদে অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মো: শাহাদাত হোসেন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন, অধ্যাপক নাসরিন সুলতানা এই ৫ জন নির্বাচিত হয়েছে।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে ৩ জন অধ্যাপক মো: জাকির হোসেন, অধ্যাপক বোরহান উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ নির্বাচিত হয়।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে জনাব মো: আল-আমিন খান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো: মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে অধ্যাপক আমিনুর রহমান খান, প্রচার সম্পাদক হিসেবে জনাব এস এম মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অধ্যাপক মো: ফজলুল করিম পাটোয়ারী, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক মো: আমির হোসেন ভুঁইয়া, পরিবেশ ও গবেষণা পদে অধ্যাপক মো: নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে অধ্যাপক মো: আব্দুল হালিম, নারী বিষয়ক সম্পাদক পদে অধ্যাপক শামছুন নাহারসহ কার্যকরী সদস্য হিসেবে ১২ জন নির্বাচিত হয়েছেন।