পাবনায় ঈদগাহ মাঠে সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে দ্বন্দের জেরে সংঘর্ষ, আহত ২০

by জেলা প্রতিনিধি
Site Favicon প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৫১
A+A-
Reset

পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে ঈদগাহ মাঠে সামনে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে পুরনো দ্বন্দের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার মধ্য পুংগলী গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়ার সময় সামনে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পুরনো বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনায় আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ থানায় এখনো অভিযোগ দেয়নি।

আপনার পছন্দ হতে পারে