সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১৩:৫৫ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৩:৫৭
A+A-
Reset

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাসান বাবু (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ভোরে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় হাসান বাবুর।

নিহত হাসান বাবু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, হাসান বাবু চার বছর আগে উন্নত জীবনের আশা সৌদি আরব যান। সে গত চার বছর ধরে সৌদি আরবের জেদ্দা শহরের একটি কোম্পানির গাড়ি চালকের চাকরি করত। সোমবার সৌদি আরবের সময় ভোরে গাড়ি নিয়ে বের হলে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলেটা চার বছর আগে উন্নত জীবনের আশায় আমাদের সুখের জন্য সৌদি আরব যায়। আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দুপুরের দিকে তার সঙ্গে থাকা আরেক গাড়িচালক ফোন দিয়ে আমারদেরকে জানায়। আমার ছেলেকে এনে দেন, আমি দেখব।

আপনার পছন্দ হতে পারে