জাবিতে অনিয়ম ও দুর্নীতির বিস্তার ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে: জাকসু ভিপি

Site Favicon প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১১:৪৪
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে অনিয়ম ও দুর্নীতির বিস্তার এখন ক্যান্সারের মতো গভীরভাবে ছড়িয়ে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু।

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টাটাসে তিনি এ উদ্বেগ জানান। জিতু তার দেওয়া ওই স্টাটাসের লেখেন, এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে খুব শীগ্রই  কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে। যেসব স্থানে অনিয়ম বা দুর্নীতি হয়ে আসছে, সেখানকার সংশ্লিষ্ট সবাইকে এখন থেকেই সতর্ক হয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও লেখেন, যেখানে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সেসব স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যে দল বা মতেরই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

আপনার পছন্দ হতে পারে